হতদরিদ্রের মাঝে ১৫ টাকা ধরে চাল বিতরন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদকঃ

চাঁদপুরের সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নে হতদরিদ্রের মাঝে ১৫ টাকা করে ৩০ কেজি চাল বিতরন করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর থেকে ৪ শত ৭৭ জন হতদরিদ্রের মাঝে ১৫ টাকা ধরে ৩০ কেজি চাল বিতরন করা হয়েছে। 

 ডিলার মোস্তফা কামাল মাধ্যমে এই হতদরিদ্রের মাঝে উপস্থিত থেকে   চাল বিতরন করেন , ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা, মোঃ খায়রুল বাসার, ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ কাদির গাজী, ইউপি সদস্য মোঃ দীপু মিয়াজী, সহ আরো অনেকে।

ভুক্তভোগী চান মিয়ার সাথে কথা বলে জানা যায়, আমরা পূর্বের সরকারের নিয়ম অনুযায়ী এখনো ১৫ টাকা করে ৩০ কেজি চাল পাচ্ছি। 

আরোক ভুক্তভোগী হতদরিদ্র জীবনি বেগমের সাথে কথা বলে জানা যায়, আমরা আগে যে ভাবে চাল নিয়েছি সেই ভাই বছরে ৪ থেকে ৫ মাস চাল পেয়ে থাকি।

ডিলার মোস্তফা কামালের সাথে কথা হলে বলেন, আমি চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নির্দেশে চাল বিতরন করে থাকি এবং সঠিক ভাবে বিতরণ করার চেষ্টা করি। আমার এখানে চাল বিতরন করতে গিয়ে কোন ধরনের সমস্যা হয় না।