
মোঃ শফিক তপাদার,নিজস্ব প্রতিবেকঃ
রবিবার ২ জুলাই আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো হেদায়েত উল্লাহ এর নেতৃত্বে ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদপুর এরসহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।
অভিযান কালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের টিমের সহযোগিতায় জনৈক মোঃ নূরে আলম (৩৫), পিতাঃ ফারুক দেওয়ান, সাং- ৩নং কয়লা ঘাট, চাঁদপুর সদর, চাঁদপুর কে একটি পলিথিনে মোড়ানো ইয়াবা এবং কাগজে মোড়ানো গাঁজা বহনকালে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারা ৯(১) গ লঙ্ঘনের অভিযোগে একই আইনের ৩৬(১) এর ১৬ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ১০০টাকা নগদ অর্থ দন্ড আদায় করা হয়েছে। কয়দি পরোয়ানা সহ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
চাঁদপুর সদর এসিল্যান্ড মোঃ হেদায়েত উল্লাহ বলেন, জনস্বার্থে উক্ত অভিযান অব্যাহত থাকবে।
