
জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার নেতারা কোর্ট স্টেশনে ছিন্নমূল জনগণকে শীতবস্ত্র উপহার দিয়েছেন।
গত মঙ্গলবার রাতে শহর জামায়াতের উদ্যোগে শতাধিক ছিন্নমূল নারী, পুরুষ ও শিশুকে কম্বল দেন শহর শাখার জামায়াত নেতারা।
চাঁদপুরে শীতের তীব্রতা বেড়েছে। আর ছিন্নমূল লোকজন শীতের মধ্যে খুবই কষ্টের মধ্যে রেল স্টেশনে খোলা স্থানে ঘুমান।
তাদের শীত নিবারণে শহর জামায়াত নেতারা এগিয়ে এসেছেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাজাহান খান, সাধারণ সম্পাদক শেখ মো. বেলায়েত হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. মাইনুদ্দিন, ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির গোলাম মাওলা ও শহর শ্রমিককল্যাণ সেক্রেটারি সাইফুদ্দিন সালেহ।
অ্যাডভোকেট মো. শাজাহান খান জানান, জামায়াতের আমির সারা দেশে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন।
এ ধারা অব্যাহত থাকবে। বিগত দিনেও প্রাকৃতিক দুর্যোগসহ নানা সময়ে অসহায়দের পাশে ছিল জামায়াত।
