চাঁদপুর জেলায় পিটুনিতে পুলিশ কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিবেদক :

শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার পর থেকেই চাঁদপুর জেলার ৮ উপজেলায় উল্লাসে নেমে সর্বস্তরের ছাত্র-জনতা। 

এই সময়ে চাঁদপুর জেলার কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ গণপিটুনিতে ও অন্য দিকে চাঁদপুর জেলার ফরিদগঞ্জে বিক্ষুব্ধরা থানায় হামলার চেষ্টাকালে পুলিশের গুলিতে শাহাদাত (২০) নামে এক ছাত্রনেতা নিহত হন।

গতকাল সোমবার (৫ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব নিহতের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকালে একটি বিক্ষোভ মিছিল থানায় প্রবেশের চেষ্টাকালে গেট ভেঙে ফেললে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়।

এতে শাহাদাত ও এমরান হোসেন (৩৮) নামে দুইজন গুলিবিদ্ধ হন। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

আহতদের দ্রুত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চাঁদপুর রেফার করলে পথেই শাহাদাতের মৃত্যু হয়।

জানা গেছে, চাঁদপুর জেলার কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ উল্লাসের সময় বের হলে তাকে কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সামনে পিটিয়ে হত্যা করে বিক্ষুব্ধ জনতা।

পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়।