
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একজন উপদেষ্টাকে মাহফুজ আলম পানির বোতল মারা এটাও কম ষড়যন্ত্রের অংশ নয়। একপক্ষকে যদি আরেকপক্ষের সঙ্গে লাগিয়ে দেওয়া যায়, একটি অস্থিতিশীল পরিস্থিতি যদি সৃষ্টি করা যায়, তাহলে আমাদের টার্গেট, ভবিষ্যতের ভোট, যার জন্য আমাদের এত আন্দোলন-সংগ্রাম এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র চলছে। এটি একটি অদৃশ্য শক্তি। এটি বার বার দেখা যাচ্ছিল না। কিন্তু এখন কিছুটা দৃশ্যমান হতে যাচ্ছে। বোঝা যাচ্ছে। কারা এ প্রক্রিয়াটাকে বাধাগ্রস্ত করছে।
আজ শুক্রবার (১৬ মে) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বর্তমান সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
বিএনপি যুগ্ম-মহাসচিব এ্যানি উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল মারা ঘটনাকে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন। একপক্ষকে আরেকপক্ষের সঙ্গে লাগিয়ে দিয়ে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। ভবিষ্যতের ভোটের জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করা। এ্যানি এই ষড়যন্ত্রকে একটি অদৃশ্য শক্তি হিসেবে উল্লেখ করেন, যা এখন কিছুটা দৃশ্যমান হতে যাচ্ছে।
বিএনপি ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদস্য হাফিজুর রহমান ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।
