কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তারঃ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের কচুয়ায় ফরহাদ হোসেন নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭ মার্চ সোমবার উপজেলার খিলমেহের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ফরহাদ হোসেন উপজেলার খিলমেহের এলাকার মৃত ওহাব আলীর ছেলে।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্ত ফরহাদ হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা ছিলো। ওই মামলায় আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। সোমবার অভিযান চালিয়ে উপজেলার খিলমেহের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল জানান, আসামি ফরহাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।