এবার পরীর দ্বীপ ও সেন্টমার্টিন সীমান্তে  মর্টার ঠেল গোলাগুলির শব্দ 

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

মোহাম্মদ ইউনুছ অভি, টেকনাফ কক্সবাজার :

মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘর্ষে এবার মর্টার শেল ও গুলির বিকট শব্দ শোনা গেছে টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে। আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে গোলাগুলির শব্দ শুনেন শাহপরীর দ্বীপের স্থানীয় বাসিন্দারা। বেলা ১১ টা পর্যন্ত গুলির ঘটনা অব্যাহত ছিল। 

শাহপরীর দ্বীপের বাসিন্দা গৃহিণী রহিমা খাতুন বলেন, ফজরের নামাজের পর থেকে কোথাও যেন গোলাগুলির শব্দ শুনেছি।

প্রথমে বজ্রপাতের শব্দের মতো মনে হয়েছিল। পরে দেখি গোলাগুলি হচ্ছে। ভয় পেয়ে আমরা ঘরে ঢুকে গিয়েছিলাম। 

কৃষক মোহাম্মদ আমিন বলেন, ভোরে আমি নাফ নদীর পাশে ক্ষেতে কাজ করতে যাই।

ওই সময়ে মিয়ানমার থেকে গুলির শব্দ শুনি। ঘণ্টা খানেক সময়ে অন্তত এক শয়ের বেশি গুলির শব্দ শুনেছি। এর আগে কখনো সীমান্ত থেকে এভাবে গুলির শব্দ শোনা যায়নি।

এদিকে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারাও ভোর থেকে মর্টার ও গুলির শব্দ শুনেছেন।

অনেকে প্রথমবার গুলির শব্দ শুনে ভয় পেয়ে যান।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা আব্দুল আমিন বলেন, এই প্রথমবার মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষে গোলাগুলির শব্দ নিজে শুনলাম। অনেক ভারি শব্দ। দ্বীপের সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। 

শাহপরীর দ্বীপের বাসিন্দা গৃহিণী রহিমা খাতুন বলেন, ফজরের নামাজের পর থেকে কোথাও যেন গোলাগুলির শব্দ শুনেছি।