আশাশুনি ‌কুল্যায় ফিলিন্তিনিদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১ বছর আগে

  • সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি :

আশাশুনি উপজেলার কুল্যায় ফিলিস্তিনসহ বিশ্বের মুসলিমদের উপর নির্যাতন ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা এ বিক্ষোভ সমাবেশের অনুষ্ঠিত হয়। কুল্যা পূর্ব পাড়া বায়তুল আমান (সুন্নি) জামে মসজিদ এর মুসল্লি ও এলাকাবাসীর আয়োজনে মনজিদের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। মানবন্ধন চলাকালে বক্তাগণ ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিমদের উপর জুলুম, হত্যা, অত্যাচার ও নীপিড়নের প্রতিবাদ জানিয়ে আলোচনা রাখেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করা হয়। সমাবেশ থেকে ফিলিস্তিনের সহায়তার জন্য বাজারে থাকা পণ্য ব্যবহার না করা, বিক্রয় না করার শফথ গ্রহন করা হয়।