আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন মাস্টারের ইন্তেকাল  

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

  • নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমানে ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আমিন মাস্টার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) 

। 

গতকাল শুক্রবার (১৭ মে) দুপুর ১টা ৪৫ মিনিটে রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের  ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আমিন মাস্টারের বড় ছেলে মো. মাইন উদ্দিন লিটন জানান, তিনি ফুসফুসের ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর।  তিনি  স্ত্রী, দুইছেলে ও তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। 

এদিকে, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, স্থানীয় ৩নং চর লরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আমিন মাস্টার- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী এমপি, লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস জানান, আগামীকাল শনিবার জানাযা শেষে  রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা এ কে এম নুরুল আমিন মাস্টারের দাফন সম্পন্ন হবে।