আওয়ামী লীগের নেতা সাঈদ পারভেজ আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর জেলায় রামগতি উপজেলার পৌর আওয়ামী লীগের সভাপতি সাঈদ পারভেজকে আটক করে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে রামগতি থানার সামনে থেকে আটক করা হয়। 

পুলিশ জানায়, ‘সম্প্রতি একটি মারামারির ঘটনায় রামগতি থানায় মামলা হয়েছে। মামলায় সাঈদ পারভেজ এজাহারভুক্ত আসামি।’

রামগতি থানার ওসি বলেন, ‘মারামারি মামলায় সাঈদ পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তবে মামলার বিস্তারিত তথ্য জানাতে পারেননি তিনি।’