লক্ষ্মীপুরে ভূমি অফিসার্স কল্যাণ সমিতি: সভাপতি ইকবাল আহমদ ও সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলায় ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে ইকবাল আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় যুগ্ম তথ্য ও প্রচার বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হন তিনি।

রোববার বিকেলে স্থানীয় একটি রেস্তোরাঁয় নির্বাচন শেষে ২৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

জানা যায়, সভাপতিসহ অন্যান্য পদে ৫৬ সদস্যের মধ্যে ব্যালটের মাধ্যমে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্বিতায় নির্বাচিত হন মোহাম্মদ ওমর ফারুক। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন সংগঠনটির সাবেক জেলা সভাপতি আব্দুস শহীদ ও আব্দুর রহিম।