লক্ষ্মীপুরে জনতা ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন জামায়াত প্রার্থী ড. রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৭ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদর উপজেলার জনতা ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন জামায়াতের মনোনীত প্রার্থী ড. রেজাউল করিম। 

রোবার দুপুরে তিনি কলেজে পৌঁছালে কলেজের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন সদস্য তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

পরিদর্শনকালে ড. রেজাউল করিম কলেজের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরে তিনি কলেজের অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে কলেজের একাডেমিক পরিবেশসহ সার্বিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।

পরিদর্শন শেষে ড. রেজাউল করিম কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সংক্ষিপ্ত সময় আলাপ করেন এবং তাদের পড়াশোনা ও ক্যাম্পাস–সংক্রান্ত নানা বিষয় শোনেন।