লক্ষ্মীপুরে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

ফারজানা আক্তার বৃষ্টি, নিজস্ব প্রতিনিধি:

লক্ষ্মীপুরে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামরুল হাসান (৪৭) নামে মসজিদের এক ইমামের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে এশার আজান দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

কামরুল সদর উপজেলার শাকচর ইউনিয়নের শাকচর গ্রামের বায়তুননুর হোসনেয়ারা জামে মসজিদের ইমাম। তিনি পটুয়াখালী জেলার আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, ২ বছর ধরে কামরুল শাকচরের বায়তুন নুর হোসনেয়ারা জামে মসজিদে ইমামতি করে আসছেন। এশার নামাজের আজান দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে আশঙ্কাজনক অবস্থায় কামরুলকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হওয়া একজন রোগীকে হাসপাতালে আনা হয়েছিল।

হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।