
চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদগঞ্জে ভূমি দস্যু স্বপন আদালতের মামলা অমান্য করে জমি দখল এবং সন্ত্রাসী নিয়ে ঘর তুলেন। সোমবার ৩১ জুলাই এই ঘটানাটি ঘটে ৮ নং পাইক পাড়া ইউনিয়নের খুরুমখালী গ্রামের বরকন্দাজ বাড়িতে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮ নং পাইক পাড়া ইউনিয়ন পরিষদের খুরুমখালী গ্রামের বরকন্দাজ বাড়ির মৃত মোঃ আবু তাহের একমাত্র সন্তান জাহাঙ্গীর হোসেনর
জমি জোরপূর্বক দখল করে একই বাড়ির আক্কাছ ওরফে স্বপন শুধু দখল করে ক্ষেন্ত হননি জায়গায় ঘর নির্মাণ করার জন্য শতাধিক সন্ত্রাসী নিয়ে গাছ পালা কেটে নিয়ে যায় এবং সে খানে ঘর তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এই বিষয়ে জাহাঙ্গীর হোসেন ৯৯৯ ফোন করলে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনা চেষ্টা চালিয়ে যায়।
তার পরে পুলিশ যাওয়ার পর পর ভূমি দস্যু আক্কাছ ওরফে স্বপন তাদের কে বিভিন্ন ভাবে হয়রানি করে যাচ্ছে এবং মেরে ফেলার হুমকি ধামকি দিচ্ছেন। ভূমি দস্যু স্বপন এর আরো তিন মিলে সেই যায়গায়টিতে গাছ কেটে নিয়ে যায়।
ক্ষতিগস্ত জাহাঙ্গীর হোসেন বলেন, আমাদের এই যায়গায় নিয়ে বাংলাদেশ হাইকোর্ট একটি মামলা চলচে,মামলা চলাকালীন সময়ে ভূমি দস্যু স্বপন এবং তার ভাই ও সন্ত্রাসী সহ আমাদের যায়গায়র সকল গাছ কেটে ফেলেছে, আমি বাধা দেওয়ার সময় আমাকে জানে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে থাকেন। তার পরে আমি ৯৯৯ ফোন করলে পুলিশ এসে বাধা দিয়ে চলে যায়, পুলিশ যাওয়ার কিছুক্ষণ পরে আবার গাছ কেটে ঘর তুলেন।
এলাকার ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম এর সাথে কথা হলে তিনি বলেন, তাদের যায়গায় নিয়ে অনেক ধরে মামলা চলছে। কিন্তু কিভাবে স্বপন গাছ কেটে ঘর তুলেন আমি কিছুও জানিনা।
৮ নং পাইক পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাজনকে ফোন দিলে তার নম্বর বন্ধ পাওয়া যায়।
ফরিদগঞ্জ থানার পুলিশ অফিসার এস আই সুমন বলেন, আমি অভিযোগের ভিত্তিতে গিয়ে দেখি দুই পক্ষের ঝগড়া হচ্ছে, তাই উভয় পক্ষকে থানায় এসে মিমাংসা করার জন্য বলে এসেছি।
অভিযোক্ত স্বপ্নের সাথে কথা হলে তিনি বলেন, আমরা পরষ্পর আত্মীয়। আমাদের যায়গায় আমরা ঘর তুলি।
এলাকার লোকজন বলেন, তারা দীর্ঘ দিন যাবত এই সম্পতি নিয়ে মামলা চালিয়ে যাচ্ছে, স্বপন একজন খারাপ প্রকৃতির লোক।
