বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ২ years ago

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে কক্সবাজারের টেকনাফেও শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তাদের সাথে একাত্মা প্রকাশ করে মিছিলে বিএনপির নেতা-কর্মীদের পাশাপাশি সাধারন মানুষ মিছিলে অংশ নেন।

রোববার দুপুরে টেকনাফের স্টেশন ঝর্রনা চত্বরে মোড় থেকে মিছিল নিয়ে শত শত ছাত্র বের হন। পরে মিছিল নিয়ে অলিয়াবাদ চত্বরে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কক্সবাজার কলেজের পড়ুয়া বাহা উদ্দীন, চট্টগ্রাম কলেজের মুরশেদ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাসান মাহমুদ সাকিব বক্তব্য রাখেন।

বাহার উদ্দিন বলেন, ‘আমাদের ভাইদের হত্যার বিচারসহ আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। হত্যা, গ্রেপ্তার, হামলা ও মামলা দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না।’

এদিকে আন্দোলন ঘিরে  গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের উপস্থিতি দেখা যায়। পুলিশ প্রথম দিকে মিছিলে বাধা দেয়ার চেষ্টা করলেও ছাত্রদের মারমুখী অবস্থানের কারণে পিছু হটে। পুলিশের সামনে গিয়ে তাদেরকে উদ্দেশ করে স্লোগান দেন অনেক শিক্ষার্থী। তবে পুলিশ ছিল শান্ত।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টেকনাফে শান্তি পূর্ণভাবে মিছিল শেষ করেছে ছাত্ররা। তবে মিছিলে বিএনপির কোন নেতা-কর্মীরা অংশ নিয়েছিলা কিনা, সেটা খতিয়ে দেখা হবে।’