শাহ পরীর দ্বীপ বাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক মিস্ত্রি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

টেকনাফ প্রতিনিধি :

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন,ত‍্যাগের মহিমায় উদ্ভাসিত হউক সবার জীবন,ঈদের আনন্দ বয়ে আনুক অনাবিল সুখ সমৃদ্ধি ও আনন্দ শতকের নিরাননব্বই পার্সেন ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মুসলমানকে।
তাই’পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। কুরবাণীর আদর্শে উজ্জীবিত করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য শোষণ দূর করে একটি শোষণমুক্ত সমাজ গঠনের জন্য ত্যাগ স্বীকারে অনুপ্রেরণা যোগায়। দেশের বিদ্যমান এই ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি আমরা সবাই যেন সহনশীল হই।

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমার শাহ পরীর দ্বীপ বাসীসহ দেশে এবং প্রবাসে অবস্থানরত মুসলমানদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সেই সাথে মহান আল্লাহ তা’য়ালার নিকট সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি।
এবং সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করেন তিনি। সাথে তিনি দেশ মাটি ও মানুষের কল্যাণ কামনা করেন।

আবদুল খালেক মিস্ত্রি
সভাপতি
বাংলাদেশ আওয়ামী লীগ
৭নং ওয়ার্ড সাবরাং ইউনিয়ন।