লক্ষ্মীপুরে শিক্ষককে অপমান করায় শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আবদুল বাসেদকে মােবাইল ফোনে অপমান ও গালমন্দ করেছে প্রতিষ্ঠানটির সাবেক সভাপতি জাকির হােসেন মিজান। এঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের
শিক্ষার্থীবৃন্দ। বুধবার সকালে অর্ধশতাধিক শিক্ষার্থী বশিকপুর বাজারে এ বিক্ষোভ করে। এসময় তারা শিক্ষককের অপমানের প্রতিবাদ জানায় এবং অভিযুক্ত সাবেক সভাপতি জাকির হােসেন মিজানের শাস্তি কামনা করে। পরে তারা জাকির হােসেন মিজানের কুশপুত্তলিকা দাহ করে। শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ে দীর্ঘদিন
থেকে নানান অনিয়ম অব্যবস্থাপনা চলে আসছে। এতে করে বিদ্যালয়ের পড়ালেখার মান কমে যাচ্ছে। এছাড়া সাবেক সভাপতি জাকির হােসেন মিজান বিদ্যালয় ভবনের ছাদে তিনটি |

মােবাইল ফোনের টাওয়ার স্থাপন করেছেন। যা আমাদের জন্য

বিপদজ্জনক। এসব বিষয়ে কথা বলায় সাবেক সভাপতি আমাদের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষককে হুমকি ধমকি সহ গালমন্দ করেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের ঘটনায় অচিরেই তার শাস্তি কামনা করছি আমরা। এ বিষয়ে জানতে সাবেক সভাপতি জাকির হােসেন মিজানের মুঠোফোনে যােগাযােগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায় নি।

  • প্রতিবাদ
  • লক্ষ্মীপুর
  • লক্ষ্মীপুরে
  • শিক্ষককে অপমান
  • সদর লক্ষ্মীপুর