
মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক :
রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ৫নং ওয়ার্ড নলচারা পাঁচরুখী নলচারা বাইতুর রহমান জামে মসজিদ ও জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে ৪০ দিনব্যাপী তাকবীর উলার সহিত নামাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাদ্রাসা পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায়কারী কিশোর ও যুবকদের মাঝে বাইসাইকেল সহ স্কুল,মাদ্রাসা ব্যাগ বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন মোঃ শাহাদাত হোসেন কবির।
পাঁচরুখী নলচারা বাইতুর রহমান জামে মসজিদে ৪০দিন তাকবিরে উলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে সহিত আদায়কারী কিশোর ও যুবকদেরকে ধারাবাহিক নামাজ মুখী করার লক্ষে এ ব্যতিক্রম অনুষ্ঠান করেন। ২০ জন প্রতিযোগী কিশোরও যুবকদের মধ্য সর্বোচ্ছ ৪০দিন তাকবীর উলার সহিত নামাজ পড়ার জন্য ২ জনকে বাইসাইকেল আর অন্যদেরকে শান্তনা পুরস্কার হিসেবে উন্নতমানের কোকারীজ সামগ্রী দেওয়া হয়েছে।
জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসার অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মোঃ শাহ আলম মোহতামিম জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
মোঃ কামরুজ্জামান, মোঃ জসিম মিজি, মোঃ হারুনুর রশিদ মিন্টু, মোঃ ইকরাম হোসেন সোহাগ, মোঃ কামাল হোসেন, মোঃ নুরুল আলম, মোঃ সোহাগ মিজি, মোঃ জুয়েল রানা, মোঃ মাইনুদ্দিন, মোঃ মনজুর রহমান সহ অনেকে।
বক্তরা পাঁচরুখী নলচারা বাইতুর রহমান জামে মসজিদ ও জাবালে নূর ইসলামিয়া মাদ্রাসা এর উদ্যোগে ৪০ দিনব্যাপী তাকবীর উলার সহিত নামাজের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নেতৃবৃন্দের মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।
আগামী প্রজম্ম কিশোর ও যুবকদেরকে মসজিদ মুখী করে আখেরাতে ও পরকালের জন্য বেশী বেশী ইবাদত করার জন্য আগ্রহ করে তোলার অনুরোধ করেন।
