
নিজস্ব প্রতিবেদক :
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন শ্যামপুর থানা শাখার ৪র্থ যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে রাজধানীর দোলাইপাড়ের ফেরদাউস সেন্টারে শ্যামপুর থানা সভাপতি মুহাম্মাদ রায়হানুল ইসলাম এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কে এম নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল আমিন খান, বিশিষ্ট সমাজসেবক এবং ফেরদৌস বিল্ডার্সের চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ শাহ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫১নং ওয়ার্ড সভাপতি মোঃ নুরুল হক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানার সভাপতি মোঃ বাবুল হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের অর্থ সম্পাদক মোঃ শাহ পরাণ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উপ-সম্পাদক মোঃ আব্দুল গফুর। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামপুরের সহ সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক মুহাম্মদ আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম গাজী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মানবাধিকার সম্পাদক মোঃ সাইদুল ইসলাম , ৫১ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, ৪৭ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ নুর ইসলাম, ৫৪ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ নাছির উদ্দিন সহ থানা ও ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে ২০২৩-২০২৪ সালের ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্যামপুর থানা শাখার নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মুহাম্মাদ রায়হানুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে মুহাম্মাদ আরিফ হোসেন পটুয়াখালী, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ কামাল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ ইব্রাহিম খলিল এর নাম ঘোষণা করা হয়।
