রামগঞ্জ ভাষা শহীদদের প্রতি ১০নং ভাটরা ইউপি চেয়ারম্যানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ হাছানুর জামান ভূঁইয়া, নিজস্ব প্রতিবেদক :

 লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা ১০নং ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল । একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভোর ছয়টা ভাটরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

পরে অত্র ইউনিয়নের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সংগঠন পুস্পস্তবক অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য ও সদস্যা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

এসময় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানের সুর বাজতে থাকে। পুষ্পস্তবক অর্পণের পর নেতৃবৃন্দ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।