রামগঞ্জ আন্তঃ প্রাথমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ তারেক, রামগঞ্জ (লক্ষ্মীপুর)প্রতিনিধি:

রামগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রিড়া ও প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। (০৯) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার ১০নং ভাটরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান শুরু হয়।

এ ক্রীড়া অনুষ্ঠানে উপজেলা ১০নং ভাটরা ইউনিয়নের উত্তর দল্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০নং ভাটরা ইউনিয়নের সর্বকালের সর্বশ্রেষ্ঠ চেয়ারম্যান শেখ শামছুল আলম বুলবুল ।

এসময় আরও উপস্থিত ছিলেন ১০নং ভাটরা ইউনিয়নের ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ প্রমুখ।

ক্রীড়া প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথি,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।