রামগঞ্জে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ও কারখানা ভস্মিভূত : ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ তারেক হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়ার ছমর উদ্দিনের ভিটি (ছমার ভিটা) নামক স্থানে হাফেজ মোহাম্মদ হানিফ এর তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব‍্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সম্পূর্ণ গোডাউন ও কিরখানাটির যন্ত্রপাতি ও মালামাল সহ সব কিছুই ভস্মিভূত হয়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাগরিব নামাজের পরপরই বৈদ‍্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান করা হয়।
তাৎক্ষণিক সরেজমিনে গেলে জানা যায়, ঘটনার সাথে সাথেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে এতে কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। এছাড়াও ঘটনাস্থলে দেরিতে পৌঁছায় স্থানীয়দের সাথে রামগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইউনিট টীমের কর্মকর্তাদের তর্কবিতর্কের ঘটনা ঘটে। তবে ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বেল্লাল হোসেনের হস্তক্ষেপে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়ী হাফেজ মোহাম্মদ হানিফ জানান, এতে প্রায় ৮ থেকে ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ধারণা করছেন তিনি। অগ্নিকাণ্ডের সময় তিনি শাহাপুর নামক বাজারে তার অন‍্য আরেকটি ব‍্যবসায় প্রতিষ্ঠানে ছিলেন। খবর পেয়ে যখন অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে এসে পৌঁছান ততক্ষণে সব পুঁড়ে ছাঁই হয়ে যায়। ঘটনার দুই দিন পূর্ব থেকেই প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে বলে জানান তিনি। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব‍্যবসায়টির পরিচালক তার ভাতিজা আলাউদ্দিন শোকে অজ্ঞান হয়ে পড়েন।
ব‍্যক্তিগত কাজে ঢাকায় অবস্থানরত করপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম মির্জা মুঠোফোনে জানান, খবর পেয়ে সাথে সাথেই ফোন করে ঘটনাস্থলে লোকজন পাঠানোর ব‍্যবস্থা করি। স্থানীয়দের সর্বাত্বক সহযোগিতায় আধা ঘন্টার মধ‍্যেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।
রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়। যানজট অতিক্রম করে প্রায় আধা ঘন্টা পরেই ঘটনাস্থলে তারা পৌঁছায়। বৈদ‍্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ব‍্যবসায় প্রতিষ্ঠানটিতে অগ্নিনির্বাপক কোনও যন্ত্রপাতি ছিলো না। দুইটি মেশিন, কাঁচামালসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। অধিকতর তদন্ত করলে ক্ষয়ক্ষতির মোট পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।