
নিজস্ব প্রতিবেদক :
স্মার্ট বাংলাদেশ গড়তে চাই স্মার্ট সাংবাদিক, সাংবাদিকরা হলেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।
সাংবাদিকদের লিখনির মাধ্যমে অনেক কিছু জানতে পারি, সমাজের অবহেলিত মানুষের কথা বলে সাংবাদিকরা।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে জেলা প্রেসক্লাবে এশিয়ান টিভির ১০ম বর্ষপূ্র্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ একথা জানান।
লক্ষ্মীপুর পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, আমি যতোদিন লক্ষ্মীপুর জেলায় থাকব, ততোদিন আমার মেধা ও শ্রম দিয়ে কাজ করে যাবো। অনেকেই প্রশ্ন করে ছোটখাটো কিছু ঘটলে, সেখানে আমি কি জন্য যায়। এসব বিষয় আমার চাকরিতে বাদা নেই। কোন ঘটনাস্থলে গেলে মানুষ তার মনের কথা গুলো খুলে বলতে পারে। পুলিশের ওপর মানুষের বিশ্বাস জন্ম নেয়। আমি গণমাধ্যমে যেকোন রিপোর্ট দেখলে ভালোভাবে গুরুত্ব দিই। এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নিতে বলি।
এসময় তিনি আরো বলেন স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পুলিশের পাশাপাশি স্মার্ট সাংবাদিক প্রয়োজন।
তিনি জেলার আইন শৃঙ্খলা রক্ষা ও জেলার উন্নয়নে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এসময় প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, ডি ওয়ান আজিজুর রহমান সিনিয়র সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, আনোয়ারের রহমানসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ জেলার বিভিন্ন পেশার সম্মানিত ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
