ছাত্রলীগের সভাপতি রুবেল, সম্পাদক হারুন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের এক বছর মেয়াদি কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

সোমবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করেন।

৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির সহসভাপতি তানজুর রহমান রুবেল, প্রিন্স মাহমুদ আরাফাত, মাহবুব আলম শিপুল। যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদ আল শামস, আরাফাত সানি। সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম অনিক ও সাহেদুজ্জামান নাঈম।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়া কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন।

কমিটির ওই চিঠিতে আগামী এক মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটির গঠনের নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর কমলনগর উপজেলা ছাত্রলীগের আগের কমিটি বিলুপ্ত করা হয়। এর আগে গত ১৭ অক্টোবর ওই কমিটির কার্যক্রম স্থগিত করে জেলা কমিটি।