শিশুকে ধর্ষণ চেষ্টায় এক বৃদ্ধ আটক

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

মোঃ শফিক তপাদার, নিজস্ব প্রতিবেদক :

চাঁদপুরের কচুয়ায় উপজেলার হোসেনপুর শিশুকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আবু বকর সিদ্দিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভিকটিমের মা কুলছুমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে হোসেনপুর গ্রাম থেকে তাকে আটক করে।

আটককৃত আবু বকর সিদ্দিক উপজেলার হোসেনপুর গ্রামের মৃত. আলী মিয়ার ছেলে। ভিকটিমের বাড়ি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আমগাঁও গ্রামে। তারা কচুয়ার হোসেনপুর গ্রামে ভাড়া থাকতো।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, অভিযুক্ত আবু বকর সিদ্দিককে চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।