
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক হিন্দু নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
মঙ্গলবার ১১ অক্টোবর বিকালে উপজেলার ষাটনল ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. মুনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ শফিক তপাদার /নিজস্ব প্রতিবেদক
