
সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি : যথাযোগ্য বাগেরহাট নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জুলাই গণভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে সকালে বাগেরহাট শহরের জুলাই স্মৃতিন্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা ও পুলিশ প্রশাসনসহ বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পরে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জুলাই শহীদদের স্মরনে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে বিকালে জেলা বিএনপি স্বাধীনতা উদ্যানে জনসভা করেছে। এছাড়াও বাগেরহাটের ৯টি উপজেলায় নানা কর্মসূচিত মধ্যদিয়ে পালিত হয়েছে জুলাই গণভ্যুত্থান দিবস।
সকালে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মো. নাছের রিকাবদার, সিভিল সার্জন হাবিবুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম সহ অন্যান্যরা। এসময়ে বাগেরহাটের জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে উপহার সামগ্রী প্রদান করা হয়।
