রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত মিনার আলী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৫ মাস আগে

নিজস্ব প্রতিবেদক: পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার অনন্য স্বীকৃতি হিসেবে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন মিনার আলী। এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে মাননীয় ডিআইজির পক্ষ থেকে নওগাঁ জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, দায়িত্ব পালনে পেশাগত দক্ষতা, সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় এসআই মিনার আলীকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে। নিয়মিত টহল, অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ এবং সাধারণ মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে তিনি এলাকায় নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে সক্ষম হয়েছেন। তার এই সাফল্য অন্য পুলিশ সদস্যদের আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিংয়ে উদ্বুদ্ধ করবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় এসআই মিনার আলী বলেন, এই স্বীকৃতি আমার জন্য গর্বের ও দায়িত্বের। আমি মনে করি, এটি একক কোনো অর্জন নয় সহকর্মী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষের সহযোগিতার ফল। এই সম্মান আমাকে আরও বেশি সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশ ও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে অনুপ্রাণিত করবে।তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, রাজশাহী রেঞ্জে কর্মরত পুলিশ সদস্যদের মধ্য থেকে পেশাগত উৎকর্ষ, সততা ও মানবিক দায়িত্ববোধের ভিত্তিতে নিয়মিত মূল্যায়নের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হয়ে থাকে।