কোবিড- ১৯ প্রতিরোধে সচেতনামূলক মনিষার প্রচার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

সীতাকুন্ড প্রতিনিধিঃ

কোভিড-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরূপন যোগাযোগ সম্পৃক্তা এবং টিকা বার্তা যোগাযোগ জোরদারকরণ প্রকল্পের আওতায় সীতাকুন্ড ও কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে স্কুল,,কলেজ,, ক্লাব,, ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে করোনার সচেতনতা স্টিকার,, পোষ্টার এবং ক্লাস রুটিন বিতরণ এবং সঠিক নিয়মে হাত ধোঁয়া,, মাস্ক পড়া,, ও নিরাপদ দূরত্ব বজায় রাখার কলাকৌশল প্রদর্শন কর্মসূচী হাতে নিয়েছেন মনীষা (সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা)
জাতীয় এনজিও নেটওয়ার্ক সংস্থা এডাব এর সমন্বয়ে ইউনিসেফ এর সহযোগিতায়
সীতাকুন্ডের মনীষা ( সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা) স্কুল পর্যায়ে কোভিড-১৯ এর সচেতনতা মূলক এবং অন্যান্য সচেতনতা মূলক কার্যক্রম এর আয়োজন করবেন।

প্রান্তিক পর্যায়ে মানুষকে নিয়ে কোভিড-১৯ এর সচেতনতা মূলক উঠান বৈঠক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন মনীষা(সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থা)। করোনার ৪র্থতম ঢেউ কে মোকাবিলা করার জন্য কাপ্তাই উপজেলার পাঁচ টি ইউনিয়নে কোভিড-১৯ প্রতিরোধ সচেতনতা মূলক মোট ৪৫ টি উঠান বৈঠক এর আয়োজন করবে মনীষা।
ইতিমধ্যে মনীষা সীতাকুন্ড ও কাপ্তাই উপজেলার ইউনিয়ন এবং ওয়ার্ড সহ বিভিন্ন হাট-বাজার জনসমাগম স্থানে করোনার সচেতনতা মূলক মাইকিং প্রচারণা শেষ করেছে এবং কাপ্তাই উপজেলার স্থানীয় লিডারদের সাথে মতবিনিময় সভা ও
সর্ব-ধর্মীয় নিয়ে লিডারদের অরিয়েন্টেশন এর আয়োজন করেছেন।
আগামীতে বিভিন্ন টিভি ক্যাবল এর মাধ্যমে করোনার সচেতনতা মূলক প্রচারণা করবেন একই সময়ে ও একই সাথে ঘর থেকে বাইরে আসা বিভিন্ন পেশাজীবীদের করোনার সচেতনতা বৃদ্ধির জন্য এবং করোনার সকল বিধিনিষেধ মেনে চলার আগ্রহ সৃষ্টির লক্ষে এসব উপজেলার বিভিন্ন জনসমাগম স্থানে পথনাটক করবেন মনীষা।
করোনার সমসাময়িক বিষয়ে ও সকলের যথাযথ পদক্ষেপ নেওয়ার আহবানে রাঙ্গামাটি জেলার সরকারি কর্মকর্তা ও স্ব্যাস্থ্যকর্মীদের নিয়ে টাউনহল বৈঠক এবং অবহিতকরনের জন্য সরকারি পরিষেবা প্রদানকারীর সাথে অ্যাডভোকেসি মিটিং আয়োজন করবেন মনীষা।

মনীষা,র এই কার্যক্রম গুলোর মাধ্যমে প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া মানুষকে টিকার আওয়াতায় নিয়ে আসার জন্য উদ্ভুদ্ধ করা হবে এবং সকলের সকল ডোজ টিকা নিশ্চিত করা হবে সংগঠনটির নির্বাহী কর্মকর্তা আজমল হোসেন হিরো মনে করেন।