লক্ষ্মীপুরে সাংবাদিক আতোয়ার মনির অসুস্থ, সকলের দোয়া প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ দিন আগে

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুর পৌর শহরের কর্মরত সাংবাদিকদের সঙ্গে আড্ডারত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ৭১ টেলিভিশনের প্রতিনিধি আতোয়ার মনির।

শুক্রবার রাতে শহরের এক চায়ের দোকানে সহকর্মীদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত সাংবাদিক কবির হোসেন রাকিব তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আতোয়ার মনির ভাইয়ের শারীরিক উন্নতির জন্য সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা তার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।