লক্ষ্মীপুরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর পৌরসভা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন। তিনি ফাইনাল খেলার উদ্বোধন করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পৌরসভার ২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও খেলোয়াড়রা। এছাড়া স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলাররা প্রাণবন্ত খেলায় তাদের দক্ষতা প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।