মেঘনায় ভাসমান জেলে পরিবারগুলোর পাশে ছাত্রদল, ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: Farzana Akter Bristy
প্রকাশ: ৪ মাস আগে

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মেঘনা নদীতে ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করা জেলে পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে উপজেলা ছাত্রদল। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মেঘনা নদীতে বসবাসরত এসব যাযাবর পরিবারের সঙ্গে সময় কাটান সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তারা পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের জীবনযাত্রার নানা দিক সম্পর্কে জানতে চান।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বলেন, ‘মেঘনায় ভাসমান এসব মানুষ সমাজের সবচেয়ে অবহেলিত অংশ। তাদের কষ্ট লাঘবে ছাত্রদল সবসময় পাশে থাকতে চায়।’

তিনি আরও জানান, ভবিষ্যতে এসব পরিবারের জন্য অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন, শিশুদের শিক্ষা সহায়তা প্রদান এবং ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মেঘনা নদীতে বসবাস করা এসব জেলে পরিবার মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। চিকিৎসা, শিক্ষা ও নিরাপদ আবাসনের অভাবে তারা অনিশ্চিত জীবনযাপন করছেন।