
নোয়াখালী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে সোমবার (২৯ ডিসেম্বর) পর্যন্ত মোট ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ছয় আসনের মধ্যে নোয়াখালী-১ এ ৮ জন, নোয়াখালী-২ এ ১০ জন, নোয়াখালী-৩ এ ৭ জন, নোয়াখালী-৪ এ ৮ জন, নোয়াখালী-৫ এ ১৫ জন এবং নোয়াখালী-৬ এ ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপি ও জামায়াতে ইসলামের ৬ জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া নোয়াখালী-৬ আসনে বিএনপির দুই শক্তিশালী বিদ্রোহী প্রার্থীও আছেন। মনোনয়নপত্র বাছাই, আপিল, প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ নির্বাচন সংক্রান্ত বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি ২০২৬।
