
আলামীন, রংপুর প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর নগরীতে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচার কার্যক্রম চালানো হয়েছে। সোমবার বিকেলে নগরীর ঘাঘটপাড়া ও মডার্ন এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রচারণায় নেতৃত্ব দেন ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন। এ সময় তাঁর সঙ্গে রিজার্ভ টিমের সদস্য লুনা, তিতাস, সিহাব, সোহাগী, হাসান, রুবেলসহ অন্যরা উপস্থিত ছিলেন। তারা বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এই প্রতীকের গুরুত্ব রয়েছে।
প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। প্রচারণা শেষে ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন বলেন, জনগণের সাড়া তাদের আশাবাদী করছে।
