লক্ষ্মীপুর সদরে চারটি প্রাথমিক বিদ্যালয়ে ইউএনওর আকস্মিক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহ দিতে ফুটবল বিতরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর সদরের চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। 

বুধবার (অদ্য) কালিবৃত্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুশাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলডগী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঝাউডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে ইউএনও শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং শ্রেণিকক্ষের পাঠদান, উপস্থিতি ও বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

 শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখতে পাঠদানের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন তিনি।

শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের হাতে ফুটবল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

বিদ্যালয়গুলোর শিক্ষকরা জানান, ইউএনওর এ পরিদর্শন ও উৎসাহ শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী হতে সহায়তা করবে।