সম্মাননা ও শ্রদ্ধার আবেশে লক্ষ্মীপুরে পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীর বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৮ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন ও পুনাক সভানেত্রী আর্কিটেক্ট ফাতেমাতুজ্জহরা শিথীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে এক উষ্ণ ও আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার ও পুনাক সভানেত্রীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন পুনাক সদস্যরা। বক্তারা তাঁদের কর্মকালীন দায়িত্বশীলতা, মানবিকতা, নারী কল্যাণে সক্রিয় ভূমিকা ও জেলার সার্বিক উন্নয়নে অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। উপস্থিত কর্মকর্তা ও সদস্যরা বিদায়ী দুজনের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পুনাকের সহসভাপতি খাইরুন নাহার বন্যা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মো. শামসুল আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন আরআই (পুলিশ লাইন্স), ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার ওসি, ট্রাফিক ইন্সপেক্টর, কোর্ট ইন্সপেক্টর, জেলার সব থানার ওসি, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ পুনাকের সদস্যবৃন্দ।

বক্তব্যে বিদায়ী পুলিশ সুপার ও পুনাক সভানেত্রী লক্ষ্মীপুরের মানুষের আন্তরিকতা, সহযোগিতা এবং কর্মজীবনের স্মৃতিগুলোর কথা তুলে ধরেন। তাঁরা জেলার শান্তি-শৃঙ্খলা, জনসেবা ও নারী কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা জানান।

আবেগঘন পরিবেশে শেষ হওয়া এ বিদায় সংবর্ধনা অতিথি ও উপস্থিত সবার মনে রেখে যায় এক স্মরণীয় মুহূর্ত।