
নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গাজীপুরের কালীগঞ্জ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে একটি বর্ণাঢ্য পথসভা এবং বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে কালীগঞ্জ সোনালী ব্যাংক সংলগ্ন খোদেজা শপিং কমপ্লেক্স থেকে শুরু হওয়া এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এই পথসভা ও মিছিলে স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যরা অংশ নেন।
পথসভায় প্রধান অতিথি ছিলেন খালেকুজ্জামান বাবলু কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু। তিনি তার বক্তব্যে বলেন, “আসন্ন নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। সরকার জনগণের আস্থা হারিয়েছে, আর বিএনপি একমাত্র বিকল্প শক্তি হিসেবে সামনে এসেছে।”
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী (শাওন), সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সোলেমান আলম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লাসহ দলীয় নেতারা। তারা প্রত্যেকে দলের পক্ষে জনগণের সমর্থন আহ্বান করেন।
পথসভা শেষে বর্ণাঢ্য মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং মিছিলের প্রতি মুহূর্তে বিএনপির সমর্থকরা “ধানের শীষ, জনগণের অধিকার” স্লোগান তুলে দলের প্রতি তাদের সমর্থন জানায়। মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত আকবর, পৌর যুবদলের সদস্য সচিব ইমরুল (কায়েস), এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আলম খান সহ অনেক স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলটি কালীগঞ্জ শহরের প্রধান সড়ক দিয়ে চলার পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এখানে দলের নেতারা একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং জনগণের কাছে ধানের শীষে ভোট চেয়ে আহ্বান জানান।
