বরিশালে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৪ years ago

ছবি : ভোরের পত্রিকা

বরিশালের কীর্তণখোলা নদীতে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৬শে জানুয়ারি) সকালে নগরীর রসূলপুর চর সংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, কীর্তণখোলা নদীতে অজ্ঞাত ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে শেবাচিম হাসপাতালের মর্গে পাঠায়। তার শরীরে ট্রাউজার ও শীতের পোশাক ছিলো। তবে শরীরে কোনো আঘাতের দাগ পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর।