মধ্যপাড়া যুব ক্রীড়া সংঘের উদ্যেগে শতাধিক গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ years ago

মোঃ তারেক হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

মধ্যপাড়া যুব ক্রীড়া সংঘের উদ্যেগে দেশ ও বিদেশের শুভাকাঙ্খিদের অর্থায়নে শতাধীক দুস্থ্য পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোম ও মঙ্গলবার সংক্ষিপ্ত পরিসরে এ কার্যক্রম অব্যাহত ছিলো।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মধ্যপাড়া যুব ক্রীড়া সংঘের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম পাটওয়ারী, নূরে আলম নান্টু পাটওয়ারী, সালাউদ্দিন বিপ্লব পাটওয়ারী, মুজাহের বালুয়া, জহির বালুয়া, আবুল খায়ের পাটওয়ারী, আজাদ বালুয়া, কানন পাটওয়ারী ও সংগঠনের প্রতিষ্ঠাতা গোলাম সারোয়ার মতিন।

এছাড়া উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ সেলিম চৌধুরী, সহ:সভাপতি আ: রাকিব মুন্সি, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী (বাবু)), যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন
সাংগঠনিকসম্পাদক হামিদ চৌধুরী, সহ: সাংগঠনিক সম্পাদক নাহিদ গাজি, ক্রীড়া বিষয়ক সম্পাদক, রাসেল বালুয়াসহ আরো অনেকে।