লক্ষ্মীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

এক বছরের জন্য ২২ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর লক্ষ্মীপুর জেলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার সংগঠনের নির্ধারিত প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেন সংগঠনের চেয়ারম্যান ও সেল প্রধান মো. খায়রুল আলম রফিক এবং পরিচালক (প্রশাসন ও অ্যাডমিন) খাইরুল ইসলাম আল আমিন।

ঘোষিত ২২ সদস্যের নতুন কমিটিতে এ কে এম মাহমুদ রিয়াজ, প্রতিনিধি, দৈনিক বাংলাদেশ সমাচার, সভাপতি এবং দৈনিক সমকাল-এর রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসাইন (সুমন) সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

সহসভাপতি হয়েছেন আলোকিত বাংলাদেশ-এর মো. আলমগীর হোসেন, যুগান্তর-এর শাহরিয়ার কামাল, ভোরের সময়-এর আরিফুর রহমান, ডেইলি সান-এর রেজাউল করিম পারভেজ ও স্বদেশ প্রতিদিন-এর মনির হোসেন। 

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল এস-এর মো. সাইফুল ইসলাম, অপরাধ দমন-এর আবু মো. মনজুরি আলা এবং বাংলার দূত-এর জনি সাহা।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলার মুকুল-এর মোহাম্মদ আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সকালের সময়-এর নাঈম হোসেন ও মাতৃভূমির খবর-এর স্বপ্নীল চৌধুরী। অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক ঢাকা-এর নাজমুল হোসেন এবং সহ-অর্থ সম্পাদক ৭১ বাংলা টিভি-এর মো. সোহেল। দপ্তর সম্পাদক ভোরের খবর-এর ফরহাদ হোসেন, সহ-দপ্তর সম্পাদক ডেইলি স্টেট-এর মো. আরজু হোসেন, আর প্রচার সম্পাদক আজকের খবর-এর ইসমাইল হোসেন।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জনকণ্ঠ-এর রিয়াজ মাহমুদ বিনু, রূপবাণী-এর কামাল হোসেন, টিম রিপোর্ট বিডি-এর শাহআলম এবং এমকে টিভি-এর আরিফ হোসেন।

রোববার দুপুরে নতুন কমিটির সদস্যরা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও লক্ষ্মীপুর ইউনিট প্রধান মো. আবদুল মালেকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত অধিকার রক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভাপতি এ কে এম মাহমুদ রিয়াজ বলেন,

“সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল সব সময় মাঠের সাংবাদিকদের পাশে ছিল এবং থাকবে। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষাই আমাদের প্রধান লক্ষ্য।”

সাধারণ সম্পাদক জাকির হোসাইন (সুমন) বলেন,

“আমরা জেলা কমিটির মাধ্যমে উপজেলা পর্যায়েও সংগঠনকে আরও সক্রিয় করব, যাতে যেকোনো সাংবাদিক নির্যাতনের ঘটনায় তাৎক্ষণিক সহায়তা দেওয়া যায়।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। এই সময়ে সাংবাদিকদের পেশাগত প্রশিক্ষণ, আইনি সহায়তা এবং তথ্য অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে।