
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ০১, গোদাগাড়ী তানোর – ৫২, আসনে নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিয়েছেন, সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী, স্বতন্ত্র পদে মনোনয়ন জমা দিয়েছেন, মোঃ গোলাম রাব্বানী, মোছাঃ আয়েশা আক্তার ডালিয়া ও চিত্র নায়িকা মাহিয়া মাহি।রাজশাহী সদর ২ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন, মোহাম্মদ আলী কামাল, স্বতন্ত্র পাদে মনোনয়ন জমা দিয়েছেন অ্যাডভোকেট আবু রাইহান মাসুদ, শফিকুর রহমান বাদশা সহ ওয়ারকার্স পার্টি থেকে ফজলে হোসেন বাদশা ।
রাজশাহী ৩ পবা মোহনপুর আসনে নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিয়েছেন, মোঃ আসাদুজ্জামান আসাদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন কেউ কেউ। ইহা ছাড়াও তৃণমূল-বিএনপি থেকে মনোনয়ন জমা দিয়েছেন মোঃ মতিউর রহমান মন্টু।মতিউর রহমান মন্টুর প্রতীক লঙ্গর মার্কা।
রাজশাহী ৪ বাগমারা আসনে নৌকা প্রতীকে মনোনয়ন জমা দিয়েছেন, মোঃ আবুল কালাম আজাদ ।
রাজশাহী ৫ পুঠিয়া দুর্গাপুর আসনে নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি, মোঃ আব্দুল ওয়াদুদ দ্বারা ।
রাজশাহী ৬ বাঘা চারঘাট আসনে নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি ।
যে সমস্ত প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন, গতকাল অনেকেই জমা দিলেও আজ স্ব শরীরে রাজশাহী এক আসনে মনোনয়ন জমা দেন আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি,মোঃ গোলাম রাব্বানী, মোছা: আয়েশা আক্তার ডালিয়া , চিত্র নায়িকা মাহিয়া মাহি ও মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার।
এছাড়াও অন্যের মধ্যে,রাজশাহী ২ সদর আসনে মোঃ আলী কামাল সহ অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ শফিকুর রহমান বাদশা সহ অন্যেরা।রাজশাহী ৩ আসনে মোঃ আসাদুজ্জামান আসাদ ও অ্যাডভোকেট মতিউর রহমান মন্টু ।
মনোনয়ন জমাকৃত প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়ার পরে সাংবাদিকদের সম্মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা তাদের বক্তব্য তুলে ধরেন এবং সকলেই বাছাইয়ে টিকার পর তারা জনগণের দোয়া ও প্রত্যাশা নিয়ে বিজয় হওয়ার প্রত্যায় ব্যক্ত করেন।
গোদাগাড়ী তানোর রাজশাহী এক আসনে সর্বপ্রথম মনোনয়ন জমা দেন,সাবেক শিল্প প্রতিমন্ত্রী, সাবেক সভাপতি রাজশাহী জেলা আওয়ামী লীগ ও সাংসদ জননেতা আলহাজ ওমর ফারুক চৌধুরী ।
এবার দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপিকে পাঁচবারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্বঅয়েজু উদ্দিন বিশ্বাস, গোদাগাড়ীউপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফুল হায়দার ময়না, তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ প্রদীপ সরকার ,সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান স্বপন।তাছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আখতারুজ্জামান আক্তার মোসা: আয়েশা আক্তার ডালিয়া, মোঃ গোলাম রাব্বানী ও চিত্র নায়িকা মাহিয়া তাদের দলবল নিয়ে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন , মনোনয়ন জমা দেওয়ার সময় মো: গোলাম রব্বানীর সঙ্গে ছিলেন, মোঃ এমরান আলী মোল্লা সাবেক চেয়ারম্যান কামারগা ইউনিয়ন পরিষদ, সাইদুর রহমান মেয়র ,মুণ্ডমালা পৌরসভা সহ অন্যরা।সাংবাদিকের সামনে প্রার্থীগণ তাদের মতামত ব্যক্ত করেছেন।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।রাজশাহী জেলার ছয়টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের জনাকৃত মনোনয়ন ফরম বাছায়ের তারিখ ৩-১২-২০২৩ ইং রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
