লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর এক যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ সেলিম (৩১) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদম রসুল এলাকার গোলাম নবির ছেলে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে চন্দ্রগঞ্জ সদর থানা এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার সামনের সড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) লিটন বলেন, ‘মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেলিম কোনো যানবাহনের ধাক্কায় মারা গেছেন।’

তিনি আরও জানান, স্থানীয়দের সঙ্গে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গতকাল রাতে কলা খাওয়া নিয়ে সেলিমের এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।