আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

মোহাম্মদ আরমান চৌধুরী, আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতে সিলেটের প্রবাসীদের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন ‘সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ’ আমিরাত শাখার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। প্রবাসে সিলেটবাসীর উন্নয়ন, ঐক্য ও কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে এই নতুন কমিটি।

গত সপ্তাহে আজমান প্রদেশের উম্মুল মুমীনিন উইমেন্স অ্যাসোসিয়েশনের জাহরা হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি গীতিকবি আজাদ লালন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী আব্দুল কাইয়ূমহাজী শফিকুল ইসলাম

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান আলহাজ জাওয়াদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ সিআইপি, সাংগঠনিক সম্পাদক রুজেল তরফদার, যুক্তরাজ্য প্রবাসী ধর্মীয় বক্তা হযরত মাওলানা আব্দুল মোন্তাকিম খলিফায়ে ফুলতলী, কমিউনিটি নেতা ইসমাইল গণি চৌধুরী, আব্দুল আলিম সিআইপি, প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী মহিউদ্দিন ইকবালদেলোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসে থেকেও সিলেটের উন্নয়ন, শিক্ষা ও সামাজিক অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অপরিসীম। নতুন কমিটি এই ধারা বজায় রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। এতে সংগীত পরিবেশন করেন প্রবাসী শিল্পী সামিদা চৌধুরী পপি, জাবেদ আহমদ মাসুম, বৈশাখীবঙ্গ শিমুল। তাঁরা প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাজী আব্দুল রাজাপাগল হাসানকে তাঁদের গানের মাধ্যমে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।