
সাইফ উল্লাহ, সুনামগঞ্জ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনয়ন প্রত্যাশী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মাহবুবুর রহমানের পক্ষে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের লংকাপাথারীয়া গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি শাকির মিয়া এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের সদস্য জিয়া উদ্দিন মেম্বার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী। প্রধান বক্তা ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল সালাম শিকদার।এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স, যুবদল নেতা চন্দন খান, কবির আহমেদ খান, সুজন, ধর্মপাশা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি উমর ফারুক রুবেল, কবির তালুকদার, রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, মাইদুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
