সুনামগঞ্জে বিএনপি নেতা আব্দুল মোতালিব খানের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ : সুনামগঞ্জ–১ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান ধর্মপাশা উপজেলার লামা মেউহারী গ্রামে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নারী ও পুরুষদের অংশগ্রহণে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয়।

আব্দুল মোতালিব খান বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা আমাদের রাজনৈতিক দর্শন। জনগণের ভোটে সুষ্ঠু নির্বাচন দিতে হবে। তৃণমূল বিএনপি নেতাকর্মীরাও এখন সক্রিয়ভাবে মাঠে কাজ করছে।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোস্তফা মিয়া এবং পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম পুতুল

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস, সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নাফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল মেম্বার, সদর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য ফারুক মিয়া প্রমুখ।অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন, যুগ্ম সম্পাদক আব্দুল সালাম, যুবদল সভাপতি মুসা মিয়া, এবং নেতৃবৃন্দ খোকন মিয়া, রমজান আলী, আব্দুল হাকিম, মজি মিয়া, আক্কাস মিয়া, ওযাহিদ আলী, ঘোল্লা গ্রামের উজ্জ্বল মিয়া, আসলাম তালুকদার সম্রাটমহসিন