লক্ষ্মীপুরে যৌথ অভিযানে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ৯ নম্বর উত্তর জয়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান চালিয়ে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে মো. মফিজুর রহমান (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তিনি উত্তর জয়পুর ইউনিয়নের চৌপলি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল নুরুলা মিয়া।

অভিযানের সময় আসামির কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন এবং একটি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পরে তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

অভিযানটি পরিচালনা করেন যৌথ বাহিনীর কমান্ডার ক্যাপ্টেন সাইয়্যিব হাসান।