রায়পুর থানার অভিযানে লুণ্ঠিত স্বর্ণসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৩ মাস আগে

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর চাটখিল থানাধীন ০৮নং নোয়াখোলা ইউনিয়নের কডিহাটি বাজারে রায়পুর থানার পুলিশ অভিযান চালিয়ে লুণ্ঠিত স্বর্ণসহ একজন আসামিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, রায়পুর থানার অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে আসামি খোরশেদ আলম (৫০)-এর সংশ্লিষ্টতায় রায়পুর থানার মামলা নং-০৫(১২)২৫ এর ঘটনায় লুণ্ঠিত ২ ভরি ৭ আনা গলিত স্বর্ণ উদ্ধার করে।

এ ঘটনায় ০৮নং নোয়াখোলা ইউপির ০৯নং ওয়ার্ডের সারার পত্রিশ (স্বর্ণকার বাড়ী) এলাকার অরুপ রায় (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি দিলীপ রায় ও মিনুরানী রায়ের সন্তান।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।