‘বাংলাদেশের মানুষ এবার দাড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত’ — সাতক্ষীরায় গোলাম পরোয়ার

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ৯ মাস আগে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যাপক গোলাম পরোয়ার বলেছেন, “সারা দেশের মানুষ এবার দাড়িপাল্লায় ভোট দিতে প্রস্তুত। নতুন বাংলাদেশ গড়ার যে ঢেউ উঠেছে, তা গ্রাম থেকে শহরে ছড়িয়ে দিতে হবে।”

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলার মাঠে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরোয়ার বলেন, “জামায়াতে ইসলাম গুম, খুন, লুটপাট ও দুর্নীতিমুক্ত একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়। ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না, লুটপাট-দুর্নীতি থাকবে না। একটি পক্ষ আন্দোলনের গণজোয়ার থামাতে নানা ষড়যন্ত্র করছে, তবে আমাদের আন্দোলন হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক।”

তিনি বলেন, “জামায়াত ঘের বা জমি দখল করে না, বালু উত্তোলন করে না। জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।” একই সঙ্গে তিনি তালা-কলারোয়া অঞ্চলের মানুষকে উসকানিতে না জড়িয়ে ধৈর্য ধারণ ও শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ

বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক

জেলা জামায়াতের আমীর শহীদুল ইসলাম মুকুল

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম

জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান

সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী

শহর শিবিরের সভাপতি আল মামুন

জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন

সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্র ও যুবকদের উপস্থিতি লক্ষ করা গেছে।