
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি আন্দোলনের বিকল্প নেই।”
তিনি বলেন, “দুর্নীতি, নৈতিক অবক্ষয় ও রাজনৈতিক অস্থিরতা থেকে দেশকে মুক্ত করতে হলে আদর্শিক নেতৃত্ব গড়ে তুলতে হবে।”
শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে রাজধানীর কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে তালতলা হালিম ফাউন্ডেশন স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী জামায়াতের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ। আয়োজকেরা জানিয়েছেন, এলাকাবাসী, শিক্ষক, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজে মূল্যবোধ ও মানবিকতা ফিরিয়ে আনতে ইসলামি নেতৃত্বকে এগিয়ে আসতে হবে।
সমাবেশের আয়োজন প্রসঙ্গে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার বলেন, “নাগরিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই আমাদের এই সুধী সমাবেশ। এটি একটি ইতিবাচক প্রয়াস।”
