লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মিনি ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়ন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: ভোরের পত্রিকা
প্রকাশ: ১২ মাস আগে

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মিনি ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে আজ শুক্রবার বিকেলে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মিনি ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়ন এর রেজিষ্ট্রেশন নং বি-২২২৩। এই প্রতিষ্ঠানটির কমিটি গঠন হয় ২০২৪ সালে।

লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মিনি ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সাবেক মেম্বার মরহুম জাকির হোসেন সবুজ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ড্রাম ট্রাক মিনি ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মো. মহিন মোল্লা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাষ্টার আলা উদ্দিন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কুমিল্লা অঞ্চল বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি মমিন উল্লাহ্ পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – লক্ষ্মীপুর জেলা পরিববন শ্রমিক ফেডারেশন সভাপতি সালা উদ্দিন নাসির।

এ সময় উপস্থিত ছিলেন – চেয়ারম্যান পদপ্রার্থী হানিফ স্যার, ডা. আব্দুল গফুর, চর রমহনী মোহন ইউনিয়ন এর শ্রমিক ফেডারেশনের সভাপতি নিরব হোসেন, সৈয়দ আহমেদ পাটোয়ারী প্রমুখ।